রাজনীতির ব্যস্ততা শেষে আবারও পেশায় ফিরলেন আমজনতার তারেক রহমান। ঢাকা-১২ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর তিনি পুনরায় আম ব্যবসা শুরু করেছেন। মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তারেক রহমান লিখেছেন, “সৃষ্টিকর্তার ইচ্ছায় আবারো আম বাগানে আমি। সবার দোয়া ও সহযোগিতা চাই। আজ ৫ মে সরকার অনুমোদিত দিন থেকে সবচেয়ে মিষ্টি গোপালভোগ আম ও কিছুটা কম মিষ্টি সুস্বাদু গোবিন্দভোগ আম বিক্রি করছি।”
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি কৃষি ও ব্যবসায়িক উদ্যোগে যুক্ত এই তরুণ উদ্যোক্তার পুনরায় আম বিক্রিতে ফেরাকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন।










