
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
সাঘাটায় অভিমানে যুবকের মর্মান্তিক আত্মহত্যা
মোঃ আল আমিন (গাইবান্ধা জেলা প্রতিনিধি)|দূর্ঘটনা
৪ এপ্রিল ২০২৬, ০৯:০৩

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক অভিমানের জেরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সুজন মিয়া (২০)। তিনি ওই গ্রামের গোলজার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে সুজন বিয়ের জন্য পরিবারের কাছে আগ্রহ প্রকাশ করে আসছিল। পরিবারের পক্ষ থেকে মেয়েও দেখা হচ্ছিল। তবে শারীরিক গঠন ও আচরণগত কারণে কয়েকটি পক্ষ তাকে অপছন্দ করে ফিরে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে সুজন নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সন্দেহ হলে স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাকে ঘরের ধরণার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনাস্থলে পৌঁছান। তার নির্দেশনায় এসআই উজ্জ্বল শাহা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০১:৪৩ PM