
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহে পৌঁছানোর পর, একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার জন্য চাপ দিচ্ছেন।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন যে, এই সংঘাত মধ্যপ্রাচ্যকে পুনর্গঠন করার জন্য একটি ‘ঐতিহাসিক সুযোগ’ এনে দিয়েছে। তার মতে, ইরান দীর্ঘমেয়াদি হুমকি হয়ে দাঁড়িয়েছে উপসাগরীয় দেশগুলোর জন্য এবং এই হুমকি মোকাবিলার একমাত্র উপায় হলো বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানো।
তবে, এই খবর প্রকাশ হওয়ার পর সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে। এক বিবৃতিতে সৌদি সরকার জানায়, সংঘাত শুরুর আগ থেকেই তারা শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে আসছে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে সৌদি আরবের প্রধান উদ্বেগ হলো তাদের জনগণ এবং বেসামরিক অবকাঠামোকে প্রতিদিনের হামলা থেকে রক্ষা করা।
এই প্রতিবেদনটি আন্তর্জাতিক রাজনীতি ও সৌদি আরবের ইরানের বিরুদ্ধে কৌশলগত অবস্থানকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।