
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ককে জুতা পেটা করার হুশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্র শক্তির জেলার সাধারণ সম্পাদক
গাইবান্ধা জেলা প্রতিনিধি:|সারাদেশ
১২ মার্চ ২০২৬, ২৩:২১

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা শাখার এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিকে প্রকাশ্যে জুতাপেটা করা এবং জেলা থেকে রাজনীতিমুক্ত করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্র শক্তির জেলা সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি জিম।
বুধবার রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজ থেকে এক লাইভে এসে তিনি এই আলটিমেটাম দেন। লাইভে জিম দাবি করেন, এনসিপি আহ্বায়ক খুদি কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করেছেন যে গাইবান্ধার নতুন কমিটির নেতারা 'নেশাখোর'।
এই অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে জিম বলেন, হয় এই অভিযোগের প্রমাণ দিতে হবে, না হয় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে খুদিকে গাইবান্ধার রাজপথে যেখানে পাওয়া যাবে সেখানেই জুতাপেটা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বক্তব্যের এক পর্যায়ে জিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংগঠনের রাজনীতি এখন আর আগের মতো চলছে না, তাকে নিয়ে গাইবান্ধায় রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না।
এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত এনসিপি আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৪০ PM