গাইবান্ধা জেলার সাদুল্যাপুর রোডের কাজলঢোপ এলাকায় গত ৩০ মে বিকেল আনুমানিক ৪টার দিকে এক চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মো. আব্দুল মান্নান মাস্টারের ছেলে জনাব এবি এম আতিকুর রহমানের বিয়ের বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন চলাকালীন সময়ে এক অজ্ঞাত ব্যক্তি অনুষ্ঠানস্থল থেকে একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
চুরির পর থেকে ওই ব্যক্তি পলাতক রয়েছে। তাকে শনাক্ত করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি ওই ব্যক্তিকে চিনতে পারেন বা তার সম্পর্কে তথ্য জানেন, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মোটরসাইকেল মালিক ভুক্তভোগী পরিবার আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
মোটরসাইকেলের কোনো খোঁজখবর বা সন্ধান পাইলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেনঃ
01756866451
01757875430


