
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধার ধাপেরহাটে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে শিক্ষক গ্রেপ্তার
নিজস্ব সংবাদদাতা:|গ্রেপ্তার
১৫ মার্চ ২০২৬, ২২:১৫
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রাইভেট শিক্ষক মুবিন (২৫)-কে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি ওই গ্রামের নওশা মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে প্রাইভেট পড়াতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় বিবাহ করা বউ এবং এক সন্তান থাকার পরেও প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন মুবিন। কিছুদিন আগে তিনি ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান বলেও অভিযোগ রয়েছে। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। বিষয়টি জানা জানি হলে মেয়ের পরিবার থানায় মামলা দায়ের করে।
গত ১৪ মার্চ রাতে পুলিশ তাকে আটক করে ১৫ মার্চ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হালদার জানান, নারী ও শিশু নির্যাতন আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৪০ PM