গাইবান্ধার বোনারপাড়া ইউনিয়নে স্কুল পরিচালনা কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষে শিবির সভাপতি সাইফুল্লাহ বারী (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখা অবস্থায় তাকে উদ্ধার করার সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে সাইফুল্লাহ বারী গুরুতর আহত হয়ে মারা যান।
স্থানীয়দের অভিযোগ, হামলার সঙ্গে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত পলাশ, মুকুল ও আশরাফ নামে কয়েকজন যুক্ত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা আরও দাবি করেছেন, অভিযুক্তরা যুবদল কর্মী।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।


