
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধায় বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মো. আল আমিন:|অপরাধ
৩ এপ্রিল ২০২৬, ১৬:০৪

গাইবান্ধা সদরের উত্তর খোলাহাটি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বাড়ির মালিককে আহত করে নগদ অর্থ লুটসহ বাড়িঘরের ক্ষতি সাধন ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী লাভলী বেগম।
থানায় দাখিলকৃত এজাহার ও সংবাদ সম্মেলনের বক্তব্যের সূত্র হতে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর খোলাহাটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মোছা. লাভলী বেগমের সাথে একই গ্রামের মো. মমতাজ হাসানের পুত্র মো. মুরাদ মিয়া গংদের সাথে জমিজমা সংক্রান্ত।বিষয় নিয়ে দীর্ঘদিন হতে শত্রুতা চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ মুরাদ ও তার আত্মীয়স্বজনরা লাভলী বেগমকে মারপিট করে আহত করে।স্থানীয় গন্যমান্য ব্যক্তির মধ্যস্ততায় মারপিটের বিষয়টি আপোষ মিমাংসার আলাচনা চলাবস্থায় গত ২৮ মার্চ ২০২৬ ইং তারিখ অনুমান সকাল ১০ টার সময় পুনরায় মুরাদ এর নেতৃত্বে মাজেদ মিয়া, তিতাস মিয়া, মহিউল্লাহ, সৌরভ মিয়া ও মমতাজ হাসান সহ অজ্ঞাতনামা ১০/১২ জনর সংঘবদ্ধ একটি দল দেশীয় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে লাভলী বেগমের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে বাধা নিষেধ করলে মুরাদের নির্দেশে কয়েকজন সন্ত্রাসী লাভলী বেগমকে এলাপাথারী মারডাং করে ও পড়নের কাপড় টানা হেচরা করে শ্লীলতাহানি ঘটায়। অন্য ৫/৬ জন লাভলী বেগমের বসতবাড়ি ভাংচুর করে ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে ঘরের ভিতর শােকেসে রক্ষিত নগদ ৬৫ হাজার টাকা এবং ১ লক্ষ ৭৫ হাজার টাকার স্বর্নের অলংকার লুট করে নিয়ে যায়। এ বিষয়ে লাভলী বেগম গাইবান্ধা সদর থানায় এজাহার করলে মুরাদ গংরা ক্ষিপ্ত হয়ে লাভলী বেগম ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে এবং লাভলী বেগমসহ পরিবারক সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করতে মিথ্যা ঘটনা সাজিয়ে লাভলী বেগমসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধ মামলা দায়ের করেন। ওই মিথ্যা মামলা প্রত্যাহারসহ পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ৩ ই এপ্রিল ২০২৬ ইং তারিখে সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে সংবাদ সম্মলন করেছেন ভুক্তভাগী লাভলী বেগম ও তার ছেলে সিরাত হাসান লাবন।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৪:২৫ PM