গাইবান্ধা জেলা ছাত্রদলের সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৩ মে) রাতে দলীয় প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদুজ্জামান সরকার শাহীন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন আলাল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারি, খন্দকার রাকিবুল ইসলাম রাকিব ও আরশাদ আইয়ুব জাহিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়ালিদ শাকিল।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


