গাইবান্ধা জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাপ্তাহিক যুবতারা পত্রিকার নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোঃ আশিক ইমরান তামজিদ।
আজ এক বিবৃতিতে তিনি নবনির্বাচিত সভাপতি হাবিবুর এবং সাধারণ সম্পাদক রাহুলসহ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মোঃ আশিক ইমরান তামজিদ আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটির যোগ্য ও গতিশীল নেতৃত্বে গাইবান্ধা জেলা প্রেসক্লাব সাংবাদিকতার মান উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও অগ্রণী ভূমিকা পালন করবে। একই সাথে স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা ও কল্যাণে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
তিনি নবগঠিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


