ইরান দাবি করেছে, দেশটির উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশ থেকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ইন্টারনেটের মাধ্যমে মোসাদের কর্মকর্তাদের কাছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি ও অবস্থান সম্পর্কিত তথ্য পাঠাতেন।
আইআরজিসি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা










