
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রে/প্তার
নিজস্ব প্রতিবেদকঃ|গ্রেপ্তার
২৮ মার্চ ২০২৬, ০৩:২৯
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোরে নেপাল পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিবিসি জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে তদন্তের জন্য আটক করা হয়েছে।
পুলিশ নেপালে গত বছরের সেপ্টেম্বরে জেন-জি’র নেতৃত্বে হওয়া বিক্ষোভে বহু মানুষের মৃত্যু নিয়ে তদন্ত করছে, এবং কেপি শর্মা ওলির ভূমিকা অনুসন্ধান করছে।
২০২২ সালের ৮ ও ৯ সেপ্টেম্বর, নেপালে দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন। এই আন্দোলন শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ হিসেবে, তবে এর পেছনে ছিল দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ। আন্দোলনের প্রথম দিনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নে ১৯ জন তরুণ নিহত হয়।
তদন্ত চলছে এবং পুলিশ এ ঘটনায় কেপি শর্মা ওলির ভূমিকা নিয়ে অনুসন্ধান করছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৩৯ PM