নারায়নগঞ্জের রুপগন্জ থেকে আর এফ এল কোম্পানির ২৮ লক্ষ টাকার মালামালসহ নিখোজ দ্যা সেভ অটো মোবাইল ট্রান্সপোর্ট কোম্পানির মালামাল বিহীন ট্রাকটি বগুড়া জেলার নন্দিগ্রাম থানা এলাকা থেকে ২২ এপ্রিল উদ্ধার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।
দেশের স্বনামধন্য আর এফ এল কোম্পানি সুত্রে জানা যায়,গত ১৯ এপ্রিল প্রায় ২৮ লক্ষ টাকার মুল্যমান পন্য নিয়ে দ্যা সেভস অটো মোবাইল কোম্পানির একটি ট্রাক নারায়নগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার উদ্দেশ্য রওনা হয়।ট্রান্সপোর্ট কোম্পানি নিয়োগকৃত গাড়ী চালক ছিলেন যশোর জেলার কামাল ওরফে সুমন।
নিদিষ্ট সময়ে গাড়ী মালামাল নিয়ে গন্তব্য স্থলে না পৌছালে বিষয়টি আর এফ এল কোম্পানির নীতিনির্ধারকদের সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাৎক্ষণিক নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানা পুলিশকে অবহিত করে প্রাথমিক অবস্থায় একটি সাধারণ ডায়েরি করে কর্তৃপক্ষ ।পরে ওই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
রুপগঞ্জ থানা পুলিশের পাশাপাশি এর এফ এল কোম্পানির আইটি বিশেষজ্ঞ টিম মালবাহী ট্রাকের জিপিএস দ্বারা লোকেশন নির্নয়ের চেষ্টা অব্যাহত রাখে।সেই সুত্র ধরে রুপগঞ্জ থানা পুলিশের সহযোগিতা নিয়ে ট্রাকটি লোকেশন বগুড়া নন্দীগ্রাম এলাকায় শনাক্ত করতে সক্ষম হয়।
পরে রুপগঞ্জ থানা পুলিশ বগুড়া জেলার নন্দীগ্রাম থানা পুলিশের সহযোগিতা নিয়ে নিদিষ্ট একটি স্থান থেকে মালবিহীন খালি ট্রাকটি উদ্ধার করে।পুলিশ তথ্য প্রযুক্তি ব্যাবহার করে চুরি যাওয়া মালামাল গাইবান্ধার পলাশবাড়ী থানা এলাকায় রয়েছে বলে নিশ্চিত হয়।
তারা গাইবান্ধা জেলা পুলিশের সহযোগিতা নিয়ে পলাশবাড়ী থানা পুলিশের সরনাপন্ন হলে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান ও সঙ্গীয় পুলিশ ফোর্স ২৪ এপ্রিল শুক্রবার পলাশবাড়ী গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের রাইসমিল নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় জনৈক্য ডিপ্লোমা ডা: জমশেদ এর চেম্বার সংলগ্ন একটি পরিত্য্যাক্ত গুদাম থেকে চুরি যাওয়া ১০ লক্ষ টাকা মুল্যের ৭৬ কার্টুন মালামাল উদ্ধার উদ্ধার করে।
এ ব্যাপারে ব্যাপক তথ্যানুসন্ধান, অভিযুক্ত জমশেদসহ এলাকাবাসী সাথে কথা বলে জানা যায় ঘটনার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই।গত ২০ এপ্রিল বুধবার রাত ১ টা থেকে দেরটার দিকে পরিকল্পিত ও রাজনৈতিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিরোধী পক্ষের ২/১ জন নেতা কয়েকদিনের কথা বলে ভাড়া স্বরুপ সু কৌশলে তার ঘড়ে বৈধ বলে চুরির এই মালামাল রাখেন।
গত ২/১ দিন পর মাল গুলো চুরি করা হয়েছে লোকমুখে বলাবলি শুরু হলে তিনি উল্লেখিত ব্যাক্তিদের মালামাল সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করেন।প্রাথমিক অবস্থায় তারা একটি মিনি ট্রাকে করে অধিকাংশ মালামাল তার গুদাম থেকে বের করে ঘটনাস্থল রাইসমিল থেকে চন্ডিপুর রোড হয়ে সাদুল্লাপুরের উদ্দেশ্য নিয়ে যান।আবার আংশিক মালামাল ভ্যানযোগে ঠুটিয়াপাকুর সাদুল্লাপুর সড়ক ব্যাবহার করে সরিয়ে নেয়া হয় বলে জানাযায় ।তিনি আরো দাবি করেন ঠুটিয়াপাকুর এলাকার সিসিটিভি ফুটেজ, এবং রাইসমিল এলাকার ভাংড়ী ব্যাবসায়ী রায়হান এর সিসিটিভি ফুটেজ চেক করলে অনেক তথ্য বেড়িয়ে আসবে।
অভিযুক্ত জামশেদ বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আদর্শের রাজনীতি করার কারনে প্রতিপক্ষরা তার সরলতার সুযোগকে কাজে লাগিয়ে এই অপকর্ম করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে।তিনি এই ঘটনার সাথে জরিতদের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার দাবি জানান।
রুপগঞ্জ থানা অফিসার ইনচার্জ জানান এ ব্যাপারে মামলা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।তদন্ত বাধাগ্রস্ত হতে পারে বিধায় আপাতত তথ্য সরবরাহ সম্ভব হচ্ছে না।
নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর তদন্ত জানান,রুপগঞ্জ থানা পুলিশ আমাদের সহযোগিতা নিয়ে খালি ট্রাকটি উদ্ধার করেছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুরি যাওয়া মালামালের মধ্যে ৭৬ কার্টুন মালামাল উদ্ধার করেছি।যার আনুমানিক মুল্য প্রায় ১০ লক্ষ টাকা।রুপগঞ্জ থানা পুলিশের কাছ জব্দকৃত মালামাল বুঝে দেয়া হবে।
এলাকাবাসী প্রকৃত ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।


