
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কঃ|আন্তর্জাতিক
১৮ মার্চ ২০২৬, ০৮:১৯
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব বেসবল ক্লাসিকে ভেনেজুয়েলার দল ইতালিকে পরাজিত করার পর সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ভেনেজুয়েলা যখন ইতালিকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায়, তখন উচ্ছ্বসিত হয়ে ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, "ওয়াও! ভেনেজুয়েলা আজ রাতে ডব্লিউবিসি (বেসবল) সেমিফাইনালে ইতালিকে ৪-২ গোলে হারিয়েছে। ওদের সত্যিই ফুরফুরে দেখাচ্ছে।"
এরপর তিনি আরও বলেন, "ইদানীং ভেনেজুয়েলায় কিছু ভালো ঘটনা ঘটছে। আমি ভাবছি এই জাদুর রহস্যটা কী?" এবং পরে তিনি মন্তব্য করেন, "৫১তম অঙ্গরাজ্য হলে কেমন হয়?"
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প এর আগে গ্রিনল্যান্ড এবং কানাডাসহ কয়েকটি দেশ ও অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন। এ মন্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে, তবে ট্রাম্পের পক্ষ থেকে এ বিষয়ে কোন অফিসিয়াল ঘোষণা দেয়া হয়নি।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৩৯ PM