
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
মোটরসাইকেল না কিনে দেওয়ায় বাবাকে খু/ন, মা ও বোন আ/হত
নিজস্ব প্রতিবেদকঃ|অপরাধ
১৪ মার্চ ২০২৬, ১৮:১৬
জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে খুন করেছে ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা ও বোন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কাস আলীর ছেলে গোলাপ হোসেন তার কাছে আলু বিক্রির টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানায়। কিন্তু আক্কাস আলী তার অপারগতা জানালে গোলাপ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দেশীয় অস্ত্র দা ও লাঠি দিয়ে তার ওপর আক্রমণ করে।
এ সময় আক্কাস আলীর মা ও বোন তাকে বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালায় গোলাপ। হামলায় গুরুতর আহত হন আক্কাস আলী, তার স্ত্রী ও কন্যা। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে, ঘটনাটি জানার পর গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্কাস আলীর লাশ উদ্ধার করে এবং গোলাপ হোসেনকে আটক করে।
এ ঘটনার পর স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, আটক গোলাপের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৩২ PM