গাইবান্ধা, ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার): মাদক, অনলাইন জুয়া ও মোবাইল আসক্তিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে হাসপাতাল রোড আলোর কাফেলা সংগঠনের উদ্যোগে গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ (হযরত শাহ বাঙ্গাল (রহ.) ঈদগাহ ময়দান)-এ একদিনের একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজন করেন হাসপাতাল রোড আলোর কাফেলা সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার সালেহীন মাহমুদ সাদ এবং সহ-প্রতিষ্ঠাতা আবির খন্দকার। টুর্নামেন্টের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন খন্দকার সোয়াইব মাহফুজ সালমান, সুহাইল মাহমুদ সাকিব, সিন ইসলাম ও আতিক হাসান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল রোড আলোর কাফেলার উপদেষ্টা হাফেজ শামসুল ইসলাম বাবলা, সংগঠনের সভাপতি খন্দকার শরিফুল ইসলাম তুহিন এবং দপ্তর সম্পাদক আরিফ হাসান। টুর্নামেন্টের উদ্বোধন করেন হাসপাতাল রোড আলোর কাফেলার উপদেষ্টা জনাব আব্দুল আউয়াল খন্দকার। খেলা শেষে বিজয়ী দল ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফুটবল ও অন্যান্য ক্রীড়া সামগ্রী দিয়ে সহযোগিতা করেন জনাব খন্দকার সুজন, সাধারণ সম্পাদক, যুব সংসদ। এছাড়াও হাসপাতাল রোড আলোর কাফেলা সংগঠনের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী এ আয়োজনে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র, হাসপাতাল রোড আলোর কাফেলা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক খন্দকার সালেহীন মাহমুদ সাদ বলেন,"মাদক, অনলাইন জুয়া এবং মোবাইল আসক্তি দিন দিন ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। যুবসমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা ধীরে ধীরে ফুটবল, ক্রিকেট, ক্যারম, লুডু, দৌড়সহ বিভিন্ন খেলার আয়োজন করব, ইনশাআল্লাহ। আমরা চাই একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ। তোমরা নিয়মিত খেলাধুলা করবে, নামাজের সময় নামাজ আদায় করবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। একই সঙ্গে বাজি বা টাকার বিনিময়ে কোনো ধরনের খেলা থেকে বিরত থাকবে এবং সবাই পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখবে।"
সহ-প্রতিষ্ঠাতা আবির খন্দকার বলেন,"আমরা নিয়মিত এমন আয়োজন করতে চাই। তোমরা যদি সহযোগিতা করো, ভালোভাবে পড়াশোনা করো, বড়দের সম্মান করো এবং ছোটদের স্নেহ করো, তাহলে আমরা সব সময় তোমাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।"
অনুষ্ঠানে উপস্থিত অতিথি, খেলোয়াড়, অভিভাবক ও এলাকাবাসী হাসপাতাল রোড আলোর কাফেলার এ মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।


