
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
মধ্যপ্রাচ্যেরও একদিন আগে চাঁদপুরে ঈদ উদযাপন
নিজস্ব প্রতিবেদকঃ|সারাদেশ
১৯ মার্চ ২০২৬, ০৮:২৫
ঈদুল ফিতরকে কেন্দ্র করে নাড়ির টানে দেশের মানুষ যখন বাড়ি ফিরছে, ঠিক সেই সময়ে চাঁদপুরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। বৃহস্পতিবার (১৯ মার্চ) জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামে মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ আদায় করা হয়।
সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোরও একদিন আগে ঈদ উদযাপন করেছেন। তিনি জানান, “নাইজার, মালি সহ একাধিক দেশে চাঁদ দেখা গেছে। তাই আমরা আজ ঈদ উদযাপন করছি।”
গ্রামের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। তার যুক্তি, সারা পৃথিবীতে চাঁদ একটি—তাই ঈদও একই দিনে হওয়া উচিত।
একজন প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক বলেন, “মাইকে ঈদ মুবারক শুনে পাশের গ্রাম থেকে গিয়ে দেখি সত্যিই সেখানে ঈদের জামাত হচ্ছে।”
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে প্রতি বছর ঈদ উদযাপিত হয়ে থাকে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৩২ PM