চলতি মে মাসের প্রথম তিন দিনেই দেশে এসেছে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (৪ মে) এ তথ্য জানান। গড়ে প্রতিদিন এসেছে ১০ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল মাত্র ৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মে পর্যন্ত দেশে এসেছে মোট ২ হাজার ৯৬৪ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। যা গত বছরের তুলনায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।
এর আগে এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চে রেমিট্যান্স প্রবাহ দাঁড়ায় ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার—যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।


