
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
সাদুল্লাপুরে রাইস মিল থেকে ট্রান্সফরমার চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
নিজস্ব সংবাদদাতা:|সারাদেশ
৩১ মার্চ ২০২৬, ০৮:০৬
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামে গতরাতে Atikur Rohoman Atik রাইস মিল থেকে তিনটি ট্রান্সফরমার
চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গভীর রাতে সংঘটিত এ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি ঘাসের জমিতে ট্রান্সফরমারগুলোর খোলস ও পরিত্যক্ত অংশ পাওয়া যায়। স্থানীয়রা জানান, এর আগেও একই এলাকায় মিটার চুরির ঘটনা ঘটেছিল। ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি এখন আরও জোরালো হয়ে উঠেছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৪:২৫ PM