
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা বলেছে যে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে পাঁচটি মার্কিন বিমান আঘাতপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবরের পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ অস্বীকার করেছেন।
ট্রাম্প বলেন, ‘‘ওই বিমানঘাঁটিতে কয়েক দিন আগে আঘাত হানা হয়েছিল, কিন্তু বিমানগুলো ‘আঘাতপ্রাপ্ত’ বা ‘ধ্বংস’ হয়নি।’ তিনি আরো উল্লেখ করেন, ‘‘পাঁচটি বিমানের মধ্যে চারটি প্রায় কোনো ক্ষতি হয়নি এবং এগুলো ইতিমধ্যে আবার উড়ানোর জন্য প্রস্তুত। একটি বিমান একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে শিগগিরই তা আবার উড়তে পারবে।’’
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘‘মিডিয়া আসলে চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক’’ এবং তারা বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে দেশের বাহিনী এবং যুদ্ধের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি করতে চায়।
যদিও ট্রাম্পের বক্তব্যে বিমানগুলোর ক্ষতির ব্যাপারে বিতর্ক উঠেছে, তবে মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই হামলা এবং ক্ষতির বিষয়ে আরও বিস্তারিত তদন্তের দাবি উঠেছে।