
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
যুবতারা ডেস্ক:|জাতীয়
২৪ মার্চ ২০২৬, ১৭:২১
চার দিনের সরকারি সফরে পাবনায় যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সফরে নিজ বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর নিজের জেলায় এটা তার দ্বিতীয় সফর।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ দুপুর ১টায় রওনা হয়ে পৌনে ২টায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।
এদিন বিশ্রাম শেষে পরদিন রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। পরে এদিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৩৮ PM