ইরানের দক্ষিণাঞ্চলে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালির দিকে ছোড়া ইরানের চারটি ড্রোন তারা ভূপাতিত করেছে।
এরপর গোরুক ও কাশেম আইল্যান্ডে অবস্থিত রাডার স্থাপনায় হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ছোড়া ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচলে হুমকি হয়ে উঠেছিল। ভবিষ্যৎ হামলা ঠেকাতে রাডার স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।
গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হয়। তবে সহিংসতার স্থায়ী অবসানের জন্য আলোচনায় অগ্রগতি হয়নি। দুই পক্ষই শান্তির জন্য প্রস্তাব ও পাল্টা প্রস্তাব দিয়ে আসছে, কিন্তু নেতারা বারবার ইঙ্গিত দিয়েছেন—প্রয়োজনে তারা একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালাতে প্রস্তুত।
সূত্র: এএফপি


