
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক।
নিজস্ব প্রতিবেদকঃ|সারাদেশ
১৫ মার্চ ২০২৬, ১৫:১৩
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
রবিবার (১৫ মার্চ ২০২৬) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবেও এলাকায় পরিচিত।
জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার দায়িত্বকালীন সময়ে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৪৫ PM