
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধা-২ আসনের এমপির গভীর উদ্বেগ, মহিলা জামাতের কর্মীর গ্রে/ফতার নিয়ে প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতাঃ|রাজনীতি
৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯

গাইবান্ধা-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আব্দুল করিম ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলমীর কর্মী বিবি সাওদাকে গভীর রাতে তার বাসা থেকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সংসদ সদস্য বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মৌলিক অধিকার। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশের কারণে একজন নারীকে গ্রেফতার করা ন্যায়বিচার, মানবিকতা এবং সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী। গভীর রাতে বাসা থেকে গ্রেফতারের ঘটনায় জনমনে ভীতি ও অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে, যা কখনও কাম্য নয়।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড একটি গণতান্ত্রিক সমাজে অগ্রহণযোগ্য এবং এটি নাগরিক অধিকারের পরিপন্থী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি পদক্ষেপ স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন হওয়া উচিত।
এমপি আব্দুল করিম অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০২:৩৬ PM