
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি:|সারাদেশ
১৮ মার্চ ২০২৬, ২১:৩২
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় তিন শতাধিক অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার, ১৮ মার্চ ২০২৬ ইং দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসূচীতে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহেদুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
উপহার বিতরণকালে তিনি বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের অবহেলিত ও গরিব মানুষগুলো হাসিমুখে ঈদ উদযাপন করতে পারে। রাজনৈতিক দায়বদ্ধতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
ঈদের আগমুহূর্তে উপহার পেয়ে খুশি কামারদহ ইউনিয়নের সাধারণ মানুষ। তারা এ উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৪৫ PM