
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার নেতৃত্বে রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব সংবাদদাতাঃ|সারাদেশ
৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৬
গাইবান্ধা রেলস্টেশনের পরিবেশ সুরক্ষায় এবং যাত্রীসাধারণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। রেলস্টেশনের চারপাশ এবং প্ল্যাটফর্ম এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলার লক্ষ্যেই এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়।
অভিযানের সময় জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে কাজের তদারকি করেন এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্টেশনের পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। একইসাথে তিনি সাধারণ যাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, যাতে স্টেশনের পরিবেশ কলুষিত না হয়। জেলা প্রশাসনের এমন জনহিতকর ও সময়োপযোগী পদক্ষেপ সাধারণ নাগরিক এবং নিয়মিত রেলযাত্রীদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৫:৪৮ PM