গাইবান্ধার ঐতিহ্যবাহী পুরাতন বাজার কামাচর কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন দীর্ঘ আট বছর পর উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার রাত ১১টায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে ১৭টি পদে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৬৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত পদাধিকারীরা:
সভাপতি: মো. সেকেন্দার আলী (মই প্রতীক) – ২৬৬ ভোট
সাধারণ সম্পাদক: মো. আরিফ মিয়া রিজু (হ্যারিকেন প্রতীক) – ৪৭০ ভোট
সহ-সভাপতি: মো. রেজাউল করিম রেজা (আনারস প্রতীক) – ১৯৭ ভোট
সহ-সাধারণ সম্পাদক: মো. মাহফুজ আলম (গোলাপফুল প্রতীক) – ২৪৫ ভোট
সাংগঠনিক সম্পাদক: মো. সাইফুল ইসলাম (হরিণ প্রতীক) – রেকর্ড ৬৪৪ ভোট
অর্থ সম্পাদক: এমদাদুল হক দিছু (মাছ প্রতীক) – ২৬৮ ভোট
আইন, শালিস ও বিচার সম্পাদক: মো. সাইদার রহমান (টিয়াপাখি প্রতীক) – ২০৪ ভোট
দপ্তর সম্পাদক: মো. আমিনুল ইসলাম (কোদাল প্রতীক) – ১০২ ভোট
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. ইসমাইল হোসেন দুখু (মাইক প্রতীক) – ৪৪৭ ভোট
ধর্ম, পরিবেশ ও শৃঙ্খলা সম্পাদক: মো. ফয়সাল হোসেন ফিরোজ (হাঁস প্রতীক) – ২১১ ভোট
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো. রমজান সওদাগর (ফুটবল প্রতীক) – ৪২১ ভোট
নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে টানটান উত্তেজনা থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।


