গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মহানন্দপুর এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা তাদের আশঙ্কাজনক অবস্থার কারণে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হামলায় একাধিক আহতের চোখের উপরে ও মাথার পিছনে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। কারও পায়ের হাড় ভেঙে বের হয়ে গেছে, আবার কারও হাতের মাংস ছিঁড়ে শিরা কেটে গেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।


