গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজমতি মার্কেটে আসলাম জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৪জন যুবক দোকানে প্রবেশ করে পরিকল্পিতভাবে চুরি সংঘটিত করে।
জানা গেছে, দোকানের মালিক ব্যবসাপাতি করে বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাসায় যায়, শুক্রবার দোকান বন্ধ ছিল। শনিবার সকালে দোকান খুলতে এসে দেখে ২টা তালা ভাংগা।
পরে দোকান খুলে দেখে তার ৩০ ভরি সোনা ও ২০০ ভরি রুপা চুরি হয়েছে বলে জানান মালিক সমিতির নেতা রাজন।
ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পবিত্র সরকার এবং সেকেন্ড অফিসার মীর কায়েস ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, শিল্প মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, স্বর্ণ ব্যবসায়ী সভাপতি সাধন মহন্ত, সাধারন সম্পাদক রাজন চৌধুরী, রাজমতি মার্কেটের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবু সায়েম জুয়েল সহ স্থানীয় ব্যবসায়ী ও নেতৃবৃন্দ।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


