গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য (মেম্বার) হিসেবে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহ্ কামালকে দেখতে চায় সর্বস্তরের এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ শাহ্ কামাল দীর্ঘদিন ধরে এলাকার নানা সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে সৃজনশীল কাজে উৎসাহিত করার কারণে ওয়ার্ডজুড়ে তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, ৮নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, অবহেলিত রাস্তাঘাটের সংস্কার এবং সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মোহাম্মদ শাহ্ কামালের মতো একজন সৎ, যোগ্য ও তরুণ নেতৃত্বের বিকল্প নেই। সাধারণ মানুষের এই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোহাম্মদ শাহ্ কামালও আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।


