
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
ঢাকা সেনানিবাসে ক্যাডেট কলেজে ১২৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব সংবাদদাতাঃ|সারাদেশ
৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০

ঢাকা সেনানিবাসের অধীন ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন ক্যাডেট কলেজে ১০ থেকে ২০তম গ্রেডের মোট ৩১টি পদে ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।
চাকরির বিস্তারিত তথ্য:
প্রতিষ্ঠানের নাম: ঢাকা সেনানিবাস
বিভাগ: ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ
পদের নাম: ৩১টি ভিন্ন পদ
পদসংখ্যা: ১২৬
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
বেতন স্কেল: সরকারি বিধি অনুযায়ী
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিঙ্ক থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ফরম পূরণের পর, সংশ্লিষ্ট কলেজের ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
১-১৮ নং পদের জন্য আবেদন করতে হবে অধ্যক্ষ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ বরাবর।
১৯-৩১ নং পদের জন্য আবেদন করতে হবে অধ্যক্ষ, পাবনা ক্যাডেট কলেজ বরাবর।
আবেদনের শেষ তারিখ: ২০ এপ্রিল ২০২৬।
বিস্তারিত লিংকঃ
https://cadetcollege.army.mil.bd/notice/show/339
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৫:৪৬ PM