দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্যজোট। শুক্রবার বিকেল ৪টার দিকে বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের হাতে এ লিফলেট পৌঁছে দেওয়া হয়।
লিফলেটে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচনে জনগণ জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে গণভোটে রায় দিয়েছিল। কিন্তু সরকার এখনো সেই রায় বাস্তবায়ন করেনি, যা জনরায়ের প্রতি অবহেলা হিসেবে দেখা হচ্ছে।
জোটের নেতারা বলেন, সংবিধানের কাঠামোগত সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং অভিযোগ করেন যে সরকার বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে।
এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাহাবুব আলম, সেতাবগঞ্জ পৌর আমীর মাসুম বিল্লাহসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।


