গাইবান্ধা জেলার দাড়িয়াপুর এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে ব্রিজসহ একটি বাইপাস সড়ক নির্মাণ এবং গাইবান্ধা পুরাতন ব্রিজ থেকে ধর্মপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণের প্রস্তাবনা পেশ করেছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল করিম।
জনাব করিম বাংলাদেশ জামাতে ইসলামীর একজন সক্রিয় রাজনীতিক এবং গাইবান্ধা-২ (সাঘাটা-গাইবান্ধা সদর) আসনের জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে পরিচিত। তিনি স্থানীয় উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জনস্বার্থ বিবেচনায় মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব শেখ রবিউল আলম বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সংশ্লিষ্ট সচিবকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। বর্তমানে প্রকল্পটি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন, অচিরেই প্রকল্পটির বাস্তবায়ন শুরু হবে। এতে দাড়িয়াপুর ও আশপাশের এলাকার যানজট নিরসনসহ যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে বলে তারা বিশ্বাস করেন।


