গাইবান্ধা শহরের পশ্চিমপাড়ার সাদুল্যাপুর রোডের বাসিন্দা মরহুম শাহ আব্দুল বাকীর পুত্র কামিল শাহ মাহমুদ আল হাসান (সেতু) গত রবিবার (১২ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
তিনি স্ত্রী, দুই পুত্র, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। জীবদ্দশায় সেতু গ্রিসে কর্মরত ছিলেন এবং নিয়মিত ছুটিতে দেশে আসতেন। প্রায় চার-পাঁচ মাস আগে তিনি দেশে ফিরেছিলেন এবং আবারও গ্রিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
কামিল শাহ মাহমুদ আল হাসান (সেতু) গাইবান্ধা শহরের সার্কুলার রোডে অবস্থিত হোটেল আল কাওসারের সত্ত্বাধিকারী ছিলেন।
তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, ব্যবসায়ী মহল এবং স্থানীয় সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


