
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা দেশের দর্শকদের মাঝে আলোচিত হলেও বক্স অফিসে সফলতার মুখ দেখেনি। ছবির অসংখ্য অভিযোগ এবং ব্যর্থতার দায় স্বীকার করেছেন শাকিব নিজেই। তবে সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের আচরণে এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ঢাকার উত্তরায় এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীর সময় শাকিব খানের অস্বস্তিকর আচরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেখানে শাকিবের পাশেই ছিলেন দুই নায়িকা— জ্যোতির্ময়ী কুণ্ডু এবং তাসনিয়া ফারিন। অভিনেতাকে বারবার জ্যোতির্ময়ীর কোমরে হাত দিতে দেখা যায়। যদিও নায়িকা কয়েকবার চেষ্টা করেন শাকিবের হাত সরিয়ে নিতে, কিন্তু শাকিব হাত সরাননি।
এ বিষয়ে নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু মন্তব্য করতে অস্বীকার করেন, তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, নায়িকা স্বীকার করেছেন যে, তিনি অস্বস্তি অনুভব করেছিলেন। একই পরিস্থিতি ছিল তাসনিয়া ফারিনের ক্ষেত্রেও। শাকিব তাকে কাঁধে হাত দিতে গেলে তাসনিয়া সঙ্গে সঙ্গে তা সরিয়ে দেন।
এ ঘটনার পর নেটিজেনরা সামাজিক মাধ্যমে মন্তব্য করতে শুরু করেছেন। একজন লিখেছেন, "স্পর্শ করার ক্ষেত্রে আরও সতর্ক থাকা উচিত," আরেকজন বলেন, "এটা কোন ধরনের আচরণ, সংযত হোন,"। অন্যদের মতে, শাকিবের উচিত ছিল সব দিকে খেয়াল রেখে কাজ করা, কেননা জুনিয়ররা তার কাছ থেকে শিখবে কীভাবে।
‘প্রিন্স’ সিনেমার সমালোচনা এবং শাকিবের আচরণ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, যা বর্তমানে টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।