
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তরিকুল ইসলাম খাঁন আধুনিক। মৌখিক পরীক্ষায় কৃতকার্য হওয়ায় তিনি এখন আইনজীবী হিসেবে সনদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়—এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয় এবং এতে উত্তীর্ণ হলে আইনজীবী হিসেবে সনদ লাভ করা যায়।
আইন পেশায় নতুনভাবে যুক্ত হতে পারায় আধুনিককে তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি সততা ও নিষ্ঠার সাথে আইন পেশায় দায়িত্ব পালন করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তার পিতা মো. এজাহান আলী খান বলেন, আমার ছেলের এই সাফল্যে আমি গর্বিত। আমার ছেলে দেশ ও দশের কল্যাণে আগামীতে কাজ করবে এই প্রত্যাশা থাকবে।
তরিকুল ইসলাম খান আধুনিক বলেন,আমার এই অর্জনে পিছনে আমার পরিবার এবং এলাকাবাসীর অবদান রয়েছে।আগামীতে আমি নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবো এবং মজলুম জনতাকে আইনি সহায়তা দিব।
উল্লেখ্য যে,তিনি গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে এসএসসি,আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ থেকে এইসএসসি এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ হতে এলএলবি পাস করেন।