
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, "বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া।" শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, "খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি বারবার বাংলাদেশের গণতান্ত্রিক পথচলায় নেতৃত্ব দিয়েছেন এবং আন্দোলন-সংগ্রাম করে দেশের উন্নয়নের জন্য নিবেদিত ছিলেন।"
শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, "উনারা আমাদের রাজনৈতিক পথপ্রদর্শক। আমাদের প্রধানমন্ত্রী, তারেক রহমানের নেতৃত্বে, যেভাবে জাতির জন্য কাজ করছেন, আমাদের ত্যাগ এবং ন্যায্যতার মাধ্যমে তার আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাতে হবে।"
এছাড়া, মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু করেছেন, সে যাত্রায় আমাদেরও সহযাত্রী হিসেবে কাজ করতে হবে, এবং আমাদের মন্ত্রণালয়গুলো সুন্দরভাবে পরিচালনা করতে হবে।"
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলা করতে হবে। বিশেষ করে, দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিবাদী শাসনে ভুয়া মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, সেই বিষয়গুলো সমাধান করা হবে।"
মন্ত্রী আরও বলেন, "রাজাকারদের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাও স্থান পেয়েছেন। সেই বিষয়েও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
এসময়, মন্ত্রী বলেন, "আমি কেবল দায়িত্ব গ্রহণ করেছি, মন্ত্রণালয়ে বসব এবং সবার সহযোগিতায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করব। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি যাতে আমরা একত্রে দেশের কল্যাণে কাজ করতে পারি।