
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধার সুন্দরগঞ্জে আত-তানযীম পাঠাগারের উদ্যোগে সাধারণ কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে সুন্দরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রায় ৩০০ জন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ডেলিগেটদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কুইজ প্রতিযোগিতায় প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। মেধা যাচাইয়ের মাধ্যমে মোছাঃ সোনিয়া আক্তার প্রথম স্থান অর্জন করে ৩ হাজার টাকা ও ক্রেস্ট পুরস্কার পান। মোঃ মারুফ হাসান দ্বিতীয় স্থান অর্জন করে ২ হাজার টাকা ও ক্রেস্ট পুরস্কার পান। মোছাঃ মোস্তাকিমা আক্তার খাতিজা তৃতীয় স্থান অর্জন করে ১ হাজার টাকা ও ক্রেস্ট পুরস্কার পান। এছাড়াও আরও ১০ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জিল্লুর রহমান, সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মোঃ নুরুন্নবী প্রামাণিক সাজু,ইসলামি ছাএশিবির রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মোঃ শাওন ইসলাম, আত-তানযীম পাঠাগারের স্থায়ী কমিটির সদস্য মোঃ নাজমুল ইসলাম নাঈম, সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মাসুদ ও মোঃ মিঠুন জয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্না ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহিদ হাসান শাহিন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মোস্তফা, প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোছাঃ মরিয়ম আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক মোছাঃ সানজিদা আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক মোছাঃ ফারজানা স্মৃতি, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক এবং ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ মারুফ প্রমুখ।
অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, পৃথিবীতে নেতৃত্ব দিতে হলে আজকের তরুণ-তরুণীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। উন্নয়নশীল দেশগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সময় নষ্ট না করে তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে এগিয়ে যাচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে। বর্তমানে এমন অবস্থা হয়েছে যে, আমরা ফোন ব্যবহার করার পরিবর্তে ফোনই যেন আমাদের ব্যবহার করছে।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।