
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
সিরাজগঞ্জের বেলকুচিতে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের মূল্য তালিকা না থাকায় অর্থদণ্ড
নিজস্ব সংবাদদাতা:|অপরাধ
২৮ মার্চ ২০২৬, ২১:১১
সিরাজগঞ্জের বেলকুচি পৌর শেরনগর এলাকায়
মেসার্স রবিউল এন্টারপ্রাইজে জ্বালানি তেলের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনায় অর্থদণ্ড করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।
শনিবার (২৮ মার্চ) সকালে মোবাইল কোর্ট পরিচালনাকালে মেসার্স রবিউল এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারীকে পেট্রোল, ডিজেল ও অন্যান্য জ্বালানি তেলের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ-সময় শীঘ্রই মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন,ভবিষ্যতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৩০ PM