গাইবান্ধা জেলার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে তাঁর পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। গাইবান্ধার পাশাপাশি রংপুর ও নাটোর জেলার জেলা প্রশাসককেও নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ছাড়াও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী পদায়নের জন্য এই তিন কর্মকর্তাকে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
খুব শিগগিরই গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


