‘সাপ্তাহিক যুবতারা’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জনাব মোহাম্মদ শাহ্ কামাল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘মর্নিং পোস্ট’-এ স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ লাভ করেছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘সাপ্তাহিক যুবতারা’র নির্বাহী সম্পাদক মো. আশিক ইমরান তামজীদ।
এক অভিনন্দন বার্তায় মো. আশিক ইমরান তামজীদ বলেন, “জনাব মোহাম্মদ শাহ্ কামাল একজন অত্যন্ত দক্ষ এবং নিষ্ঠাবান গণমাধ্যমকর্মী। আমার দৃঢ় বিশ্বাস, তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সততা ও মেধার মাধ্যমে ‘মর্নিং পোস্ট’ এর সংবাদ পরিবেশনা আরও সমৃদ্ধ হবে এবং পোর্টালটির প্রচার ও প্রসার আরও বেগবান হবে।”
তিনি আরও বলেন, “আমরা ‘সাপ্তাহিক যুবতারা’ পরিবার তার এই নতুন পথচলায় অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি তার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
শুভেচ্ছান্তে,
মো. আশিক ইমরান তামজীদ,
নির্বাহী সম্পাদক,সাপ্তাহিক যুবতারা।


